ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অপেক্ষার পর সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম টিপু। তাঁর এই পদপ্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান।
স্ট্যাটাসে টিপুর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, রাজপথের আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকা এবং নানা প্রতিকূলতার মধ্যেও রাজনীতি থেকে পিছিয়ে না আসার বিষয়টি তুলে ধরেন আদনান।
একই সঙ্গে নতুন দায়িত্বে টিপুর কাছে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশা জানিয়েছেন তিনি। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে পরীক্ষিত, ত্যাগী ও যোগ্য কর্মীদের হাতে তৃণমূল নেতৃত্ব তুলে দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা।
আদনানের প্রত্যাশা, টিপুর নেতৃত্বে আর কোনো ত্যাগী নেতাকর্মীকে যেন দীর্ঘদিন অবমূল্যায়নের কষ্ট নিয়ে অপেক্ষা করতে না হয়। তাঁর হাত ধরে আরও অনেক অবহেলিত কর্মীর মূল্যায়ন হবে - এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন