সংগৃহীত ছবি।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া-কায়সারনগর এলাকায় ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম, মেইল গার্ড মো. মজনু মিয়া এবং আবুল কালাম আজাদ। তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে। মজনু মিয়া ডাক বিভাগের মেইল ক্যারিয়ার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনে ব্যবহৃত হতো। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.