সংগৃহীত ছবি।
শীত আসার আগেই সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, জামালগঞ্জসহ বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির আবাদ শুরু করেছেন কৃষকেরা। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে নিজেদের সঞ্চয় বা ধার করা অর্থ বিনিয়োগ করছেন তাঁরা। তবে সরকারি প্রণোদনা ও কৃষি বিভাগের মাঠপর্যায়ের নিয়মিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন কৃষকেরা।
বিশ্বম্ভরপুরের চেংবিল গ্রামের কৃষকেরা শিম, করলা, বেগুনসহ বিভিন্ন সবজি চাষ করছেন। জামালগঞ্জের আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক পরিবারও সবজি আবাদে যুক্ত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১২ হাজার ৭৭১ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; এ পর্যন্ত আবাদ হয়েছে ১ হাজার ৯৪০ হেক্টরে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৯১৬ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, গত মৌসুমে কৃষকদের সার ও বীজ দেওয়া হলেও চলতি মৌসুমে এখনো কোনো সহায়তা বরাদ্দ পাওয়া যায়নি। পর্যাপ্ত জনবল না থাকায় মাঠপর্যায়ে নিয়মিতভাবে কৃষকদের কাছে পৌঁছানোও সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.