সংগৃহীত ছবি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নিরাপত্তায় সিলেটের গ্র্যান্ড সিলেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যের সরকারি রাইফেল নিজের কক্ষে নিয়ে গিয়েছিলেন বিসিবির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান। ৭ নভেম্বর ভোররাতে এ ঘটনা ঘটে। পরে সকালে রাইফেলটি পুলিশের কাছে ফেরত দেওয়া হয়।
সূত্রের বরাতে জানা যায়, হোটেলের লবিতে দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্য ঘুমিয়ে পড়েছেন দেখে মোস্তাফিজুর রহমান তাঁদের একজনের রাইফেল নিয়ে কক্ষে যান। এ বিষয়ে তিনি বলেন, রাইফেলটি কক্ষে নিয়েছিলেন, তবে এটিকে ‘ইন্টারনাল ব্যাপার’ বলে উল্লেখ করেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিষয়ে সিলেট মহানগর পুলিশের কাছে অভিযোগ জানান।
এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, পুলিশ সদস্যদের সাময়িক ঘুমিয়ে পড়ার ঘটনায় তাঁদের বরখাস্ত করা হয়নি। খেলা শেষে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.