প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১২:৩৮
পাঁচ দফা দাবি আদায় না হলে ১৬ নভেম্বর থেকে সিলেটে পরিবহণ ধর্মঘট

সংগৃহীত ছবি।

সিলেটে ১৫ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সোমবার দক্ষিণ সুরমার চণ্ডীপুলে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে এ আলটিমেটাম দেওয়া হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ ও চলাচল নিষিদ্ধ করা; স্থানীয় শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার দ্রুত নিবন্ধন; পুলিশি রিকুইজিশনে থাকা গাড়ির জ্বালানি ও চালকের খোরাকি নিশ্চিত করা; পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা বরাদ্দ; এবং ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, নির্যাতন ও বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করা। সমাবেশে সিলেটের অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।