সংগৃহীত ছবি।
দেশে একটি নতুন পৌরসভা, দুটি থানা, একটি পুলিশ তদন্তকেন্দ্র এবং দুটি অধিদপ্তর গঠনের প্রস্তাব প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে আরও একটি থানার নাম পরিবর্তনের প্রস্তাবও তোলা হবে। প্রস্তাবগুলোতে সিলেটের জৈন্তাপুরে পৌরসভা গঠনের পাশাপাশি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ করার কথা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করা, বগুড়ার নবসৃষ্ট মোকামতলা উপজেলায় থানা স্থাপন, জয়পুরহাটের মাত্রাই বাজারে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন এবং ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা রাখা। জৈন্তাপুর পৌরসভাটি নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়ন নিয়ে গঠনের প্রস্তাব করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় বলেছে, বোর্ড পরিচয়ের কারণে প্রতিষ্ঠানটি প্রশাসনিক ও অর্থনৈতিক জটিলতায় পড়ছে এবং কর্মীদের মধ্যে অন্য অধিদপ্তরে যাওয়ার আগ্রহ তৈরি হচ্ছে। তবে প্রাক-নিকার সভায় প্রস্তাব উপস্থাপন বা সুপারিশ পেলেই সেগুলো চূড়ান্ত অনুমোদন পাবে না; চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নিকারের অনুমোদন প্রয়োজন।
আইটি ল্যাব সলিউশন্স লি.