সংগৃহীত ছবি।
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মূল সংবাদ: শেখ হাসিনাকে বাংলাদেশ কোনো পাসপোর্ট দেবে না এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা পাসপোর্ট নবায়নের আবেদন করেছেন—এটি হাস্যকর। তিনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে বলেন, বাংলাদেশ ভারতকে তাঁকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে বলেছে।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে আবেদনটিকে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে তাঁর নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.