সংগৃহীত ছবি।
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান ও ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। এ উপলক্ষে দলটি আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। সিলেটেও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর নভেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনীতে ধারাবাহিক পাল্টাপাল্টি অভ্যুত্থান ঘটে। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। একপর্যায়ে বন্দি হওয়া তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত হন এবং পরে সেনাবাহিনীর নেতৃত্বে ফিরে আসেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.