প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১৭:৪২
সিলেটে মিছিলের সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক

সংগৃহীত ছবি।

সিলেট নগরের কোতোয়ালী মডেল থানা এলাকায় মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের সিটিএসবির উপকমিশনার মো. আফজাল হোসেনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।