সংগৃহীত ছবি
ফেঞ্চুগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে আদালতে সোপর্দ
সিলেটের ফেঞ্চুগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শুভ দাস (২৬) নামে এক শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন ও অভিভাবকেরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনার পর শুক্রবার (৬ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেটের আদালতে পাঠিয়েছে পুলিশ। শুভ দাস উপজেলার মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের খণ্ডকালীন শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে শুভ দাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও অভিভাবকেরা তাকে আটক করেন।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.