সংগৃহীত ছবি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ৩টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলনকক্ষ ও সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা অংশ নেন।
সদর উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.