প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১২:০৬
সিলেট টেস্টে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬

সংগৃহীত ছবি।

সিলেট টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিংয়ে ২৭ রানে তিন উইকেট হারায় দলটি। ওপেনার ব্রেন্ডন কিংকে বোল্ড করেন তাসকিন, কাভেম হজকে বোল্ড করেন হাসান। পরে জসুয়া ডা সিলভাকে এলবিডব্লিউ করেন তাসকিন।

এরপর কেভিন উইকহাম ও আমির জাঙ্গো চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ২৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। উইকহাম ২৭ ও জাঙ্গো ৩২ রানে অপরাজিত ছিলেন।