প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৯:২২
‘গ্রামে-গঞ্জে আজকাল কাজের লোক পাওয়া যায়না’

সংগৃহীত ছবি।

‘গ্রামে-গঞ্জে আজকাল কাজের লোক পাওয়া যায়না’- বেকারত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান।

যদিও উনার এই মন্তব্য প্রায় দুই দশক আগের তবে বর্তমান প্রেক্ষাপটে এর বাস্তবতা আরও প্রকট।

তাই রাজধানীসহ সারা দেশে হকারদের পুনর্বাসনের জন্য অতিরিক্ত চিন্তা না করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা উচিৎ। এতে সড়ক যোগাযোগ দ্রুততর হবার পাশাপাশি জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, লাখ লাখ কর্মঘন্টা বাঁচবে ফলে সরকারি-বেসরকারি কাজের মান ও গতি বৃদ্ধি পাবে, জনজীবনে স্বস্তি ও মানসিক প্রশান্তি দেখা দিবে।
অপরদিকে ঐসব হকার লোকজন কৃষিখাত, খামার, নির্মাণ কাজসহ নানা কর্মক্ষেত্রে নিয়োজিত হয়ে গেলে ঐসব খাতে উৎপাদন বৃদ্ধি পাবে যা দেশের সামগ্রিক অর্থনীতিতে যুগান্তকারী উন্নয়ন অবদান রাখতে পারে।

তাই দেশের বৃহত্তর পরিবর্তনে এব্যাপারে সকল মহলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

মু. নূর উদ্দিন
উন্নয়ন ও সমাজ বিশ্লেষক।
লন্ডন, ইউকে।