সংগৃহীত ছবি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তাঁর ভাষ্য, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী নিয়ে গঠিত এ আসনের ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভূল্লীতে ৩৯টি কেন্দ্র রয়েছে। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন—পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের চারজন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।
উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। মনোনয়ন বৈধ হওয়া ছয় প্রার্থীর মধ্যে বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন পাঁচজন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.