সংগৃহীত ছবি।
যাত্রীদের সাড়া বিবেচনায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক বাজেট এয়ারলাইন সালামএয়ার। বুধবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে পাঁচ দিন এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংস্থাটি। আগে সপ্তাহে তিন দিন ফ্লাইট চলত।
নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সিলেট-মাস্কাট-সিলেট রুটে ফ্লাইট চলবে। গত ১ সেপ্টেম্বর সপ্তাহে তিনটি ফ্লাইট দিয়ে এ রুটে কার্যক্রম শুরু করেছিল সালামএয়ার।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটের যাত্রীদের কাছ থেকে পাওয়া সাড়া ও সহযোগিতার কারণে সপ্তাহে দুটি ফ্লাইট বাড়ানো হয়েছে। এতে ওমানে কর্মরত প্রবাসী, তাঁদের পরিবারের সদস্য এবং মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী যাত্রীরা উপকৃত হবেন। মাস্কাট হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাতায়াতেও নতুন সূচি সুবিধা দিতে পারে।
যাত্রীদের সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতে সপ্তাহের সাত দিনই এ রুটে ফ্লাইট চালানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে দৈনিক ফ্লাইট চালুর নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.