প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ০১:২৭
বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন পর্তুগাল- এর নতুন কমিটি গঠন ২৫ অক্টোবর

পর্তুগালে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীদের সংগঠন বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন পর্তুগাল-এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) পর্তুগাল সময় রাত ৯টায় লিসবনের টেস্ট অব লিসবন রেস্টুরেন্ট মার্তিম মনিজে এ সভাটি অনুষ্ঠিত হবে। 
এতে সমগ্র বিশ্বনাথ উপজেলার পর্তুগাল প্রবাসীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।