ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেটের সন্তান ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
দল গঠনের প্রায় দেড় বছর পর ২৩ অক্টোবর পার্টির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে এই পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর দলটির প্রতিষ্ঠালগ্নে কেন্দ্রীয় সদস্য হিসেবে যোগদান করেছিলেন তরুণ জননেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। নিষ্ঠা ও নেতৃত্বের ধারাবাহিকতায় এবার তাকে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হলো।
এর আগে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে তাকে এনসিপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে ১১ দলীয় জোটগত নির্বাচনী সমঝোতা ও রাজনৈতিক সমীকরণের কারণে আসনটি জোটের
শরিকদের ছেড়ে দিতে হয়।
ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ কেন্দ্রীয় কমিটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা জানান, সিলেটের সন্তান হিসেবে তিনি মেধা, প্রজ্ঞা ও কর্মতৎপরতায় নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাদের প্রত্যাশা, বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং দেশের সামগ্রিক কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.