প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৪:৪১
জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হলেন মো. নুরুল ইসলাম নাবিল

মো. নুরুল ইসলাম নাবিল

জাতীয় দৈনিক ‘অভয়নগর’ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মো. নুরুল ইসলাম নাবিল। পত্রিকাটির পরিচয়পত্রে তাঁকে সিলেট জেলা প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় মো. নুরুল ইসলাম নাবিল বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে সিলেট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য ও নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে পত্রিকার মানোন্নয়ন এবং পাঠকের আস্থা অর্জনে কাজ করতে চান।

নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেছেন।