প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৮:১০
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেত্রী শ্যামলী সূত্রধরকে অব্যাহতি 

সংগৃহীত ছবি।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলের দায়িত্বশীলদের নজরে এসেছে এবং এ ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্যামলী সূত্রধরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।