প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৮:০৪
সিলেটে রাবার বাগান থেকে পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার

সংগৃহীত ছবি।

সিলেটের শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিলেট সদর কোম্পানির একটি দল খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলুইপাড়ার একটি রাবার বাগানে তল্লাশি চালায়। বাগানের ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পরিত্যক্ত অস্ত্রগুলো পাওয়া যায়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি বাটবিহীন এবং দুটি এয়ারগানের মধ্যে একটিরও বাট ছিল না।

উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।