সংগৃহীত ছবি।
হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।
বুধবার বিজয়াদশমীর দিনে প্রতিমা বিসর্জ্জন এর আয়োজন চলে দিনব্যাপী। উপজেলার ৬৭ টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জ্জন এর জন্য তাদের জন্য নির্ধারিত স্থানে বিসর্জন উপলক্ষে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে হয়।
খোজনিয়ে জানা যায় উপজেলার বলভদ্র নদীতে, ধলেশ্বরী নদীতে ,কেউবা সুতাং নদীতে আবার কেউ বা কোন জলাশয়ে প্রতিমা বিসর্জ্জন দিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের লাখাই উপজেলা শাখার আহবায়ক আশীষ দাশগুপ্ত বলেন এবছর ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা শান্তি পূর্ণ ও ধর্মীয় সহাবস্থানের মধ্য দিয়ে সমাপ্তি হলো।পূজা উদযাপন কালে পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন আনসার সহ
আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রতিবেশী মুসলিম জনগোষ্ঠীর লোকজন এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।আমি তাদের সকলের সহযোগিতার জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আইটি ল্যাব সলিউশন্স লি.