প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২
সিলেটে ২৪ ঘণ্টায় ২৪ জন গ্রেপ্তার, ১৪৭ যানবাহনে ব্যবস্থা

সিলেট মহানগরীতে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ও যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার করা আসামি রয়েছেন।

অভিযানে ১ কেজি গাঁজা ও ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৪টি যানবাহন আটক করা হয়েছে।