সংগৃহীত ছবি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগে একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাজার এলাকায় কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ‘সৌদিয়া মোটরস’ নামের খোলা তেল বিক্রির দোকানে বেশি দামে তেল বিক্রির অভিযোগের বিষয়ে কোনো ক্রেতা অভিযোগ করেননি। তবে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধ পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দোকানদার তারেক মিয়াকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.