প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ২১:৩৪
সিলেটে এএইচজেড অ্যাসোসিয়েটের ইউকে স্টাডি ফেস্ট সম্পন্ন

ছবি: সংগৃহীত

সিলেটে এএইচজেড অ্যাসোসিয়েটের উদ্যোগে দিনব্যাপী আইইএলটিএস অ্যান্ড বিগেস্ট ইউকে স্টাডি ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারস্থ হোটেল গ্র্যান্ড প্যালেসের ভেনক্যুইটি হলে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মেলায় যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এতে যুক্তরাজ্যের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উচ্চশিক্ষা বিশেষজ্ঞ ও কাউন্সেলরদের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি ওয়ান-টু-ওয়ান কথা বলার সুযোগ পান।

মেলায় শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, স্পট অ্যাডমিশন, সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপের সুযোগ, ভিসা আবেদন ও ভিসা প্রক্রিয়াসহ উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য নেন। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য স্টাডি প্ল্যান ও ক্যারিয়ার রোডম্যাপ সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।

এদিকে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান এমআই ইংলিশ একাডেমি সিলেট শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ও স্পোকেন ইংলিশ কোর্সে বিশেষ ছাড়ের ঘোষণা দেয়। এক দিনের জন্য নির্ধারিত এ অফারে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। মেলায় অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী এ সুযোগ কাজে লাগিয়ে পছন্দের কোর্সে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করেন।

অনুষ্ঠানে এএইচজেড অ্যাসোসিয়েটের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, এমআইই পাথওয়েজে এনসিইউকের রিজিওনাল ম্যানেজার রাহিত পারভেজ জয়, এনসিইউকে সিলেটের একাডেমিক ম্যানেজার ড. প্রণব কুমার সাহা, দরগাহ গেইট কর্পোরেট শাখার ম্যানেজার তাহমিনা আক্তার, আরএন টাওয়ার শাখার ম্যানেজার সৈয়দা ফাতেহা, এমআই ইংলিশ একাডেমি সিলেটের কো-অর্ডিনেটর তাহমিদুল ইসলাম এবং মিডিয়া ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও জ্যেষ্ঠ সাংবাদিক ছিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভর্তি, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাওয়ায় যুক্তরাজ্যে উচ্চশিক্ষার প্রস্তুতিতে এটি কার্যকর ভূমিকা রেখেছে।

আয়োজকরা জানান, এএইচজেড অ্যাসোসিয়েট এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ ও ভিসা প্রসেসিং সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে যুক্তরাজ্যের ১৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ ও বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এএইচজেড অ্যাসোসিয়েট কাজ করছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।