প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৯:১৫
সিলেট বিভাগের ৩ জেলা ও ৮ উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেবে নাগরী নিউজ

সাংবাদিক নিয়োগ দিবে নাগরি নিউজ।

সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার চিন্তা করছেন, এমন তরুণ-তরুণীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম - নাগরী নিউজ।

আমরা হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নিয়োগ দিচ্ছি জেলা প্রতিনিধি। পাশাপাশি সিলেটের বালাগঞ্জ, গোলাপগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা সংবাদ প্রচারের জন্য নিচ্ছি উপজেলা প্রতিনিধি।
যেকোনো স্বীকৃত গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা যুক্ত হতে পারেন নাগরী নিউজে। 

নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের দেওয়া হবে প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট ও মাসিক সম্মানী।

আপনি যদি সংবাদ সংগ্রহ, সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে আগ্রহী হন, তাহলে আজই যোগাযোগ করুন ০১৭৯৩৩৫৮৬৮৫ নম্বরে।

নাগরী নিউজ- আপনার এলাকার খবর, আপনার হাতেই।