প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ০০:৩৪
সিলেটে বজ্র-বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস 

আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিস থেকে পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।