প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৩:২৫
আবারও লঘুচাপের সৃষ্টি, চার বন্দরে ৩ নম্বর সতর্কবার্তা

বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে এটি গঠিত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। এর প্রভাবে আগামী এক-দুই দিন বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। তবে গত প্রায় আট দিনের মতো টানা বা ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

তবে লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং ভারতের পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।