খলিলুর রহমান স্টালিন, ক্যানবেরা (অষ্ট্রেলিয়া) ::
আগামী শুক্রবার অস্ট্রেলিয়াতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এ তারিখ ঘোষণা করেছে। ঈদের তারিখ ঘোষণার পর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ঈদের নামাজের সময় সূচিও নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ক্যানবেরার গাঙ্গালিন মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এক বার্তায় সংস্থাটি জানায়, শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে ঈদুল ফিতর। এটি ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন।
সংস্থাটি জানায়, অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে চাঁদ দেখার দায়িত্বে থাকা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার এবং বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ হওয়ার পর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ঈদের নামাজের সময় সূচিও নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় ক্যানবেরার গাঙ্গালিন মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ঈমামতি করবেন ইমাম আশহাদ এলসালহি। পরে সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। ওই জামাতে ইমামতি করবেন ইমাম হাতেম সাদ।
উল্লেখ্য, অস্ট্রেলিয়াতে ন্যাশনাল ইমামস কাউন্সিল ও চাঁদ দেখা কমিটি ‘মুনসাইটিং অনুসারীরা পৃথক দিনে ঈদ উদযাপন করে থাকেন। ‘মুনসাইটিং’ অনুসারীরা ঐতিহ্যগতভাবে আকাশে সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে। আর ন্যাশনাল ইমামস কাউন্সিল চাঁদ দেখা সংক্রান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে ঈদের দিন নির্ধারণ করেন।
ন্যাশনাল ইমামস কাউন্সিল অনুসারীরা শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করবে। তবে অস্ট্রেলিয়াতে চাঁদ না দেখা যাওয়াতে ‘মুনসাইটিং অনুসারীরা এখনো ঈদের তারখি ঘোষণা করেনি।



