• Home  
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘প্রকৃত সন্ত্রাসী’ বললেন ইরানের প্রেসিডেন্ট
- আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘প্রকৃত সন্ত্রাসী’ বললেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র-ইসরায়েলই ‘প্রকৃত সন্ত্রাসী’। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য তারাই দায়ী। এমন মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই মন্তব্য করেন। খবর মিডল ইস্ট আইয়ের। মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘তারা দাবি করে যে আমরাই আসল সন্ত্রাসী। কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী।’ ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি […]

যুক্তরাষ্ট্র-ইসরায়েলই ‘প্রকৃত সন্ত্রাসী’। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য তারাই দায়ী। এমন মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই মন্তব্য করেন। খবর মিডল ইস্ট আইয়ের।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘তারা দাবি করে যে আমরাই আসল সন্ত্রাসী। কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী।’

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রেসিডেন্ট ইরানে হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী এবং অন্যায় বলে আখ্যায়িত করেন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। আজ বৃহস্পতিবার তাদের কথা হবে। দুই নেতার মধ্যে আলোচনার বিষয়বস্তুও চূড়ান্ত। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী গালিয়া ইসরায়েলের আর্মি রেডিওকে ওই তথ্য দেন। তবে কিছু সংবাদমাধ্যম লেবাননের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে এমন কোনো যোগাযোগ বা আলোচনার বিষয়ে তারা কিছুই জানেন না।

মন্ত্রী গালিয়া বলেন, এত বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর এ কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যায়, এ পদক্ষেপ শেষপর্যন্ত ভালো কিছুর দিকে নিয়ে যাবে।

সম্পাদক ও প্রকাশক

স্বপন শিকদার

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়- ৮, ২য় তলা, গোল্ডেন টাওয়ার, আম্বরখানা পয়েন্ট, সিলেট।

© 2026 Nagrinews. All Rights Reserved