• Home  
  • পাল্টাপাল্টি মামলায় বিএনপির ২৬২ নেতাকর্মী আ সা মি
- বাংলাদেশ - রাজনীতি

পাল্টাপাল্টি মামলায় বিএনপির ২৬২ নেতাকর্মী আ সা মি

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। মামলায় দুই গ্রুপের স্থানীয় বিএনপির ২৬২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় হাবিবুর রহমান হাবিব গ্রুপের পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ বাদী হয়ে মামলা করেছেন। […]

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। মামলায় দুই গ্রুপের স্থানীয় বিএনপির ২৬২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় হাবিবুর রহমান হাবিব গ্রুপের পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জাকারিয়া পিন্টু, তার তিন ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনা মণিসহ বিএনপির ১১২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

অন্যদিকে জাকারিয়া পিন্টু গ্রুপের পক্ষে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এলবাস হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় হাবিবুর রহমান হাবিব গ্রুপের ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মেয়র মকলেছুর রহমান বাবলু, তার তিন ভাই সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন ও রানা ফকিরসহ বিএনপির ১২৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।  

অন্যদিকে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত হওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঈশ্বরদী থানার এসআই আতাউল ইসলাম বাদী হয়ে বিএনপির উভয় গ্রুপের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেছেন। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার মামলা তিনটির তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জানান, জাকারিয়া পিন্টু ও তার ভাইয়েরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দল থেকে বহিষ্কার হয়েছেন। তারা এখন আর বিএনপির কেউ নন। তাই তাদের সঙ্গে আলোচনার কোনো বিষয় নেই। 

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, রাজনৈতিক নেতা বহিষ্কার হওয়ার ঘটনা সাধারণ ব্যাপার।

দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। তাদের নিয়েই দলীয় কর্মসূচি পালনসহ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন জাকারিয়া পিন্টু।

সম্পাদক ও প্রকাশক

স্বপন শিকদার

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়- ৮, ২য় তলা, গোল্ডেন টাওয়ার, আম্বরখানা পয়েন্ট, সিলেট।

© 2026 Nagrinews. All Rights Reserved