• Home  
  • তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী
- জাতীয় - বাংলাদেশ

তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী

জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়ত বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?’ রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে […]

জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়ত বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?’

রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বজুড়েই জ্বালানি তেলের দাম বেড়েছে। বাংলাদেশেও সীমিত পরিসরে সমন্বয় করতে হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে তেলের দাম দ্বিগুণ হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জনগণের স্বার্থ বিবেচনায় রেখে বড় ধরনের মূল্যবৃদ্ধি না করে সীমিত সমন্বয় করেছে।

মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে, তা খুবই নগণ্য। এটি করতে হয়েছে তহবিলের ওপর চাপ সামাল দিতে এবং সরকারের অন্যান্য কার্যক্রম চালু রাখতে।’

সম্পাদক ও প্রকাশক

স্বপন শিকদার

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়- ৮, ২য় তলা, গোল্ডেন টাওয়ার, আম্বরখানা পয়েন্ট, সিলেট।

© 2026 Nagrinews. All Rights Reserved